1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এসএম জাকিরের উদ্যোগে সেচ সমস্যা সমাধানে কৃষকদের মুখে রাঙ্গা হাঁসি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এসএম জাকিরের উদ্যোগে সেচ সমস্যা সমাধানে কৃষকদের মুখে রাঙ্গা হাঁসি

  • প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

শনিবার দুপুরে ওই ইউনিয়নের সোমরাজি গ্রামে মতবিনিময়কালে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন পানির সেচের অভাবে চাষাবাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় এসএম জাকির হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তাৎক্ষনিকভাবে পানি সেচের ব্যবস্থা করেন।

দীর্ঘদিনের সমস্যা সমাধান করায় হাসি ফুটেছে কৃষকদের মাঝে।

বিকেলে পতাং গ্রামে স্থানীয় মানুষের উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

পরে স্থানীয় মানুষের সাথে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন। এসময় তিনি বরিশাল সদর উপজেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেয়।

এদিকে নগরীর ইউরো কনফেশন হলে শায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম জাকির হোসেন।

শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার সভাপতিত্বে এসএম এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, শায়েস্তাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সবুজ খান, জসিম খান, সৈয়দ আনোয়ার হোসেন, স্বপন, কাজল বেগম প্রমুখ।

আরিফুজ্জামান মুন্না বলেন, এসএম জাকির হোসেন অত্যান্ত ভালো মনের একজন মানুষ, অনেক চেয়ারম্যান দেখেছি কিন্তু জাকির ভাই সবচেয়ে ব্যতিক্রম। ইনশাআল্লাহ আগামী বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে এসএম জাকির ভাইকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো।

এসএম জাকির হোসেন বলেন, আমি বরিশাল সদরের উন্নয়নে কোন বৈষম্য করবো না। ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমি বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ