1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় পুলিশ সদস্যদের উপর মৎস্য অফিসের অতর্কিত হামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় পুলিশ সদস্যদের উপর মৎস্য অফিসের অতর্কিত হামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তরের হামলার শিকার হয়েছেন হরিনাথপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রহিম’সহ অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে হামলার ঘটনাটি ঘটে।

হিজলা হরিনাথপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রহিম জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সদস্যদের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের লোকজন হরিনাথপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযানে যায়। সেখানে গিয়ে কোনো পুরুষ পেয়ে বাড়ির নারী সদস্যদের সঙ্গে কথা বলে এক বস্তা অবৈধ জাল পায় অভিযানিক দল। সপ্তাহ আগে হিজলা ফাঁড়ি পুলিশের সদস্যরা অবৈধ জাল নিয়ে গেছে এমন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আমাকে ঘটনাস্থলে আসতে বলে। কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যেই আসি। অভিযানিক দলের সদস্যরাও আমার কাছে এ বিষয়ে জানতে চান। আমি মৎস্য কর্মকর্তাকে বলি আমাদের পুলিশ সদস্যরা গত দুই বছরেও কোন অভিযানে আসেনি জাল নেয়া তো দূরের কথা।
এতে স্থানীয়রা একাত্মতা প্রকাশ করে মৎস্য কর্মকর্তার সম্মুখে বলেন, স্যারেরা কোন অভিযানে আসেনি ও জাল নিয়ে যায়নি। তাতে ক্ষিপ্ত হয়ে যান মৎস্যকর্মকর্তা দেখে নেয়ার হুমকি প্রদান করেন ও সদস্যরা একপর্যায়ে আমাদের পুলিশ সদস্যদের গালাগাল শুরু করেন এবং সবার সঙ্গে খারাপ আচরণ করেন। মৎস্য কর্মকর্তা পরিস্থিতি শান্ত করেন। ঘটনাস্থল থেকে হিজলা থানা পুলিশের (ওসি) জুবাইর আহমেদকে ঘটনা বলি তিনি আমাকে থানায় আসতে বলেন।
এরপর ঘটনাস্থল থেকে হিজলা সদরে চলে আসার পথে আমাদের যানবাহনের গতিরোধ করে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মাঠকর্মী হানিফ, মাঝি সাইদুল, ইয়াসিন’সহ বেশ কয়েকজন তেরে এসে আমার সদস্যদের অক্ষত ভাষায় গালাগাল করেন। তার প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে আমি’সহ সদস্যদের মারধর করেন।
এ বিষয়ে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আমাদের সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে তবে কোন হামলার ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ