1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তা এগিয়ে সোলায়মান শান্ত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তা এগিয়ে সোলায়মান শান্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বরিশালের হিজলা উপজেলার গ্রামে-গঞ্জে, চায়ের দোকান কিংবা বিভিন্ন আড্ডাখানায় শুরু হয়েছে উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এরই মধ্যে কয়েকজনের নাম শোনা গেলেও উপজেলার রাজনৈতিক অঙ্গণে সবচেয়ে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে হিজলা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মো: সোলাইমান হোসেন শান্তর নামই উপজেলা জুড়ে সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় বিজ্ঞ জনেরা মনে করছেন, সোলাইমান হোসেন শান্ত , একজন উদীয়মান সাহসী, সৎ, নিষ্ঠাবান নেতা এবং একজন দক্ষ সংগঠক। দীর্ঘ বছরের পরিশুদ্ধ ক্যারিয়ারই তাকে জনগনের নিকটজনে রুপান্তরিত করেছে। তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে পারলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন। জনসাধারণের দোয়া ও ভালবাসায় নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সকল সম্প্রদায়ের পাশে থেকে কাজ করতে পারবেন বলে বিশ্বাস তাদের।

এলাকার জনসাধারণ মনে করেন’জননেতা পংকজ নাথ এমপির আশীর্বাদ পুষ্ট হওয়ার কারণে মো: সোলাইমান হোসেন শান্ত যদি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে জনগনের প্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে পুরো উপজেলা আধুনিকায়ন হবে এবং সর্বত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ