1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের উজিরপুর জমি নিয়ে দ্বন্দ্ব বসতঘরে অগ্নিসংযোগ, আহত-৬ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের উজিরপুর জমি নিয়ে দ্বন্দ্ব বসতঘরে অগ্নিসংযোগ, আহত-৬

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৯২ 0 বার সংবাদি দেখেছে

 

নাজমুল হক মুন্না ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বসত ঘরে অগ্নিসংযোগ ও হামলায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ঘটনায় উভয়পক্ষ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মার্চ দুপুরে বাবরখানা নাপিত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের মোঃ সারোয়ার সরদার গংদের সাথে গিয়াস সরদারের বিরোদ চলে আসছে, তারই ধারাবাহিকতায় ১৯ মার্চ সরোয়ার গং গাছ বিক্রি করে দিলে গাছের ব্যবসায়ীরা গাছ কাটতে শুরু করলে গিয়াস গং বাধা দিয়ে উভয় পক্ষে সংঘর্ষে লিপ্ত হয়ে ৬ জন আহত হয়।

এ সময় সরোয়ার হোসেন বসত ঘরে অগ্নি সংযোগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন ।

এ সময় আহত হন, মৃত মো হারুন সরদারের পুত্র মোঃ সরোয়ার সরদার (৩৫)মুক্তার সরদার স্ত্রী মরিয়ম বেগম(৭০) হারুন সরদারের স্ত্রী মোছাম্মৎ রহিমা বেগম(৬০) মুক্তার সরদারের পুত্র মিলন সরদার (৪০) প্রতিপক্ষের আহত হন মৃত হোসেন সরদারের পুত্র গিয়াস সরদার(৪৮) ও রফিক সরদার (৪৫)।
এ ঘটনায় মিলন সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন , অভিযোগ থেকে জানা যায়, মজিবর ও গিয়াস সরদার গং তাদের গাছ কাটতে বাধা দিলে তারা প্রতিবাদ করতে আসলে গিয়াস বাহিনী তাদের ঘরে অগ্নিসংযোগ করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।
মজিবর সরদার জানান, সরোয়ার গং তাদের বিরোধপূর্ণ জমি থেকে জোরপূর্ব গাছ কাটলে তারা শুধুমাত্র বাধা দেই এতে সংঘর্ষেের সৃষ্টি হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান এই ঘটনা উভয় পক্ষে ২ টি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ