1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ চারজনের উপর হামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ চারজনের উপর হামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল জেলার উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষরা প্রকাশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের মোঃ কুদ্দুস জমাদ্দারের সাথে শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের মিজানুর রহমান সরদার ও নজরুল সরদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে ২৭ ডিসেম্বর সকাল ৬ টার দিকে বরতা গ্রামের মিরাজ সরদার(৩৫), মেহেদী সরদার(১৯),অনিক সরদার(৩০), অহিদ সরদার(২৭), আবিদ হাসান(১৯), মিজানুর সরদার(৫২), নজরুল ইসলাম সরদার(৪৫)সহ অজ্ঞাত ৫/৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে পরিকল্পিত ভাবে কুদ্দুস জমাদ্দারের বসতবাড়িতে ঢুকে প্রকাশ্যে হামলা চালায়।

এতে রক্তাক্ত জখম হন শাহআলম জমাদ্দার(৫৫), রোকসানা বেগম(৩৫),আলামিন জমাদ্দার(১৬) ও কুদ্দুস জমাদ্দার। এরমধ্যে রোকসানা বেগমের বা হাতের কব্জি ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত রোকসানা বেগম জানান, আমাকে হত্যার উদ্দেশ্য শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে হাত ভেঙে ফেলেছে এবং আমার তলপেটে আঘাত করেছে ওই মাদকসেবি সন্ত্রাসীরা। কুদ্দুস জমাদ্দার জানান, আমার দীর্ঘদিনের ভোগদখলীয় বসতঘর পাকাকরণ করার জন্য ইট,বালু,সিমেন্ট, রড সংগ্রহ করে নির্মাণ কার্যক্রম শুরু করলে ওই ভূমিদস্য সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং লক্ষাধিক টাকার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়,এছাড়া নগদ ৩০ হাজার টাকা লুটে নেয় এবং আসবাবপত্র ভাংচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। তিনি আরো বলেন, মাদকসেবি মিরাজ সরদার, মেহেদী সরদার, অনিক সরদার এলাকায় বিভিন্ন কুকর্মের সাথে জড়িয়ে পড়েছে। এমনকি তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। অভিযুক্ত নজরুল সরদার জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, আমারা লুটপাট চালাইনি।

হামলার ঘটনায় ভূক্তভোগী কুদ্দুস জমাদ্দার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ