1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পটুয়াখালী-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন হাসীব আলম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
“মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পটুয়াখালী-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন হাসীব আলম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হাসীব আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) বেলা ৩.০০ টায় তিনি বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার,সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বশির গাজী এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।মনোননয়ন পত্র দাখিলের সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার কর্মী সমর্থক ভীড় জমায়।

মনোনয়ন পত্র দাখিল শেষে হাসীব আলম সাংবাদিকদের বলেন, “বাউফলের আপামর জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ও ভালোবাসার প্রতিদান দিতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। একটি সুখী,সুন্দর ও সমৃদ্ধ বাউফল গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। ”

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ফরাজী, দাসপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. মহসীন,বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান,বাউফল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ