1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি বিরোধে ২ নারীকে কুপিয়ে যখম  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় রহমাতুল্লাহর বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে   কুচক্রী মহলের অপপ্রচার উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি বিরোধে ২ নারীকে কুপিয়ে যখম 

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৬৫৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ২ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায়, বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মোঃ ফেরদৌস ফকির ও মোঃ বিপ্লব ফোরকান গং দের সাথে ওই গ্রামের তারা খান গং দের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি একাধিক মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ৪ নভেম্বর শনিবার বেলা ১১ টার দিকে মোসাঃ পেয়ারা বেগম (৫৫), ও মোসাঃ শান্তা খানম(২৫) কে হত্যার উদ্দেশ্যে তারা খান, মোঃ মিজান খান, মোঃ নুরআলম খান, সোহেল খান, মোঃ নজরুল খান মিলে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও ইট দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্তদের পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ