1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে জাপার এমপি রতনা আমিনের নির্বাচনী শোডাউন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে জাপার এমপি রতনা আমিনের নির্বাচনী শোডাউন

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৮৯ 0 বার সংবাদি দেখেছে

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে লাঙ্গল মার্কার সমর্থনে নির্বাচনী শোডাউন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি। এসময় তার সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ছিলেন।

রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার নেতৃত্বে সাহেবগঞ্জস্থ পল্লীভবন থেকে শুরু করে ৫শতাধিক মোটরসাইকেলের বিশাল মহড়া নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নির্বাচনী শোডাউন পূর্ব সমাবেশে সরকারের অভাবনীয় উন্নয়ন ও সামগ্রিক সমৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, বিগত পাঁচ বছরে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সময় তিনি বাকেরগঞ্জ উপজেলায় দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন। উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, সরকারি বাকেরগঞ্জ কলেজ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, তুলাতলা সেতু নির্মাণ, গোমা সেতু নির্মাণ, পূর্বাঞ্চলের রুহুল আমিন হাওলাদার সড়কসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এজন্যই আগামী দ্বাদয় জাতীয় সংসদ নির্বাচনের অনেক প্রার্থী তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অনুন্নয়নের দোহাই দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে তিনি বাকেরগঞ্জ উপজেলার বাকি উন্নয়নমূলক কর্মকান্ড সমাপ্ত করে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করবেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনে লাঙল প্রতীকে দলীয় প্রার্থী নির্বাচিত হওয়া সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনী শোডাউনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব এস এম কাইয়ুম খান, এ্যাডভোকেট এইচ এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজ, যুগ্ন-সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সহঅধ্যাপক বিপ্লব মিত্র সহঅধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রসমাজ সভাপতি রিয়াজ হাওলাদার, সাধারণ সম্পাদক ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আশিক, ছাত্র সমাজ নেতা আব্দুল্লাহ আল আজাদ প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ