1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে আসামী - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে আসামী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ৪ অক্টোবর বুধবার রাতে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ হাবিবুর রহমান ও কনস্টেবল মোঃ রাসেল মিলে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ বাদশা সরদারকে গ্রেফতার করতে গেলে সে দৌড়ে নীজ বসতঘর প্রবেশ করে। এরপর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এস,আই হাবিবুর রহমান। এসময় আসামি গ্রেফতার এড়ানোর চেষ্টা করে এবং আসামীর স্ত্রী চম্পা বেগম সহ অজ্ঞাতনামা ৩/৪ জন এসে গ্রেপ্তার করতে বাধা প্রয়োগ করে। এমনকি আসামিদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা পুলিশকে কিল-ঘুষি মারে। এ সুযোগে গ্রেফতারকৃত আসামী পালিয়ে যায়। বিষয়টি মোবাইল ডিউটিরত অফিসারকে জানালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহিলা পুলিশের সহায়তায় অভিযুক্ত চম্পা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ অক্টোবর উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে এবং অভিযুক্ত চম্পা বেগমকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা যায়, ইন্দুরকানী থানার জিআর ২৪/২৩,ধারা ৩৭৯/৪১১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি বাদশা সরদার। এ ব্যপারে উজিরপুর মডেল থানার এসআই হাবিবুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন একটু ব্যস্ত পরে ফোন করবো। কিন্তু পরে তার মোবাইল ফোনে বারবার ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ সুযোগে ওয়ারেন্ট ভুক্ত আসামি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত চম্পা বেগমকে গ্রেফতার পূর্বক বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ