1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বানারীপাড়ায় স্পোর্টিং ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বানারীপাড়ায় স্পোর্টিং ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ 0 বার সংবাদি দেখেছে

 

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “বানারীপাড়া স্পোর্টিং ক্লাব” আয়োজিত “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সরকারি বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর ও বানারীপাড়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন, উপজেলার ইলুহার ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ও বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন। বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি অধ্যাপক মামুন আহমেদ ও কাওসার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমিনুল কবির মিঠুন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও মাহতাবুল ইসলাম মহসিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ট্যুরিস্ট হাসান আহম্মেদ সোহাগ প্রমুখ।
উদ্বোধনী খেলায় বানারীপাড়ার সলিয়াবাকপুর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদ একাদশ ১-০ গোলে উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

বানারীপাড়া, বরিশাল
তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ