1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ প্রাক্তন ছাত্র সমিতির ব্যাপক আয়োজনে আগামীকাল উদযাপিত হবে ৫৮তম এস.বি.এম.সি. ডে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে

দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বরিশাল-ভোলা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল চলাকালে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদার বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। কোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

দেশের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আগামীতেও রাজপথে সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ