1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার (জিয়া) কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ।

সকাল ১০টায় হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে থেকে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের অডিটোরিয়াম গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের কনসালটেন্ট ডা. মরিয়ম জামান বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে সঠিক সময়ে রোগটি শনাক্ত করা অত্যন্ত জরুরি। এ জন্য রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। পাশাপাশি জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে এ রোগ নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম নজমুল আহসান বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগে ডা. মরিয়ম জামান কনসালটেন্ট হিসেবে যোগদানের পর থেকে ডায়াবেটিসে আক্রান্ত অনেক রোগীকে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগেই আজকের এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান, অর্থোপেডিক্স বিভাগের রেসিডেন্ট সার্জন (আরএস) ও কনসালটেন্ট ডা. মো. মাজহারুল রেজওয়ান (রেজা) প্রমুখ।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ