1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্যে সরদার সিদ্দিকুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনীতি, রাষ্ট্রীয় কাঠামো এবং জাতীয় ঐক্যের আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, ঐতিহাসিক এ দিনের পটভূমি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় সংহতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানা এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা থেকে দেশপ্রেম, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা নিতে হবে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম রকিব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদুল হক, পৌর প্রশাসক সাইফুর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, ভারপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, আইসিটি কর্মকর্তা মিরাজ মাহমুদ এবং বরিশাল-০২ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র শিব।উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক নাজমুল হক মুন্না,

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনিরা আক্তার শিখা, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ও সোহাগ হাওলাদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদ, সদস্য কাওসার হোসেন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও কর্মরত সাংবাদিক বৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ