1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ১২ অক্টোবর সোমবার উপজেলার গুঠিয়া ও শিকারপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুর ২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ টাকা বা ফি দাবি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পরিবারের বয়স্ক ও প্রতিবন্ধী সদস্যদের তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রচারণামূলক বার্তা প্রচারের উদ্যোগের কথাও জানানো হয়। সরকারের ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এবং সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬’ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও শর্তের ভিত্তিতে পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ