1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর প্রেস ক্লাবের নতুন সভাপতি হয়েছেন দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মহসিন মিয়া লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে কর্মরত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের প্রতিনিধি বিএম রবিউল ইসলাম ও দৈনিক বরিশালের কথার প্রতিনিধি মো. সোহাগ হাওলাদার।

সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আহমেদুল কবির বিপ্লব, মো. নুরুল ইসলাম, নাসির বালি অপু ও মাহাবুবুর রহমানকে।

কমিটি গঠন উপলক্ষে সভায় সাংবাদিকেরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে। উজিরপুরের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি মো. মহসিন মিয়া লিটন বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু বলেন, ‘সব সাংবাদিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে চাই। জনস্বার্থের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।’

যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম বলেন, ‘পেশাগত মান উন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে চাই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ