1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়েছিলেন বীমাগ্রাহক নেকবর আলী। তাঁর মৃত্যুর পর চুক্তি অনুযায়ী নমিনি স্ত্রী পলি আক্তারের হাতে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবির চেক তুলে দিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদার।

(চেক হস্তান্তরকালে
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদার বলেন,)

“বীমা শুধু একটি আর্থিক চুক্তি নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার অঙ্গীকার। গ্রাহকের দুঃসময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি পরিশোধে অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখযোগ্য বিষয় হলো, বীমাগ্রাহক মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়েই মৃত্যুর পর তাঁর পরিবার ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা সুবিধা পেয়েছে। এতে পরিবারের আর্থিক নিরাপত্তায় জীবন বীমার গুরুত্বও প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি জনাব এইচ এম মিলন রহমান। কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি জনাব মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএমডি অ্যান্ড হেড অব আইটি জনাব কেএসএম হানিফ, সিএফও জনাব মোঃ আবু হাসান, কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব এইচআর জনাব মোঃ সালাহউদ্দীন এবং সিনিয়র ম্যানেজার (এইচআর) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, উন্নয়ন প্রশাসন জনাব আনোয়ার পারভেজ।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের প্রতিকূল সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রতিশ্রুত বীমা দাবি যথাসময়ে পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখাই এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অন্যতম প্রধান অঙ্গীকার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ