1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক:  পিরোজপুরের নেছারাবাদে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
শুক্রবার রাতে নেছারাবাদ থানাধীন পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি টহল দল রাত্রীকালীন টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা হচ্ছে। পরে সংবাদের ভিত্তিতে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া এলাকার মৃত আঃ মান্নানের ছেলে।
এসআরবি-৮ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে এসআরবি-৮, বরিশাল নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ