1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী মূগাখান জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত মাদকবিরোধী সভায় গীতা পাঠের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শেষ পর্যন্ত মুসল্লিদের কাছে ক্ষমা চেয়েছেন আয়োজক বিএনপির দুই নেতা।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর চরামদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন চরামদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাবেশ কমিটির আহবায়ক মিজানুর রহমান চুন্নু শিকদার। চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার অনুষ্ঠান পরিচালনা করেন।
তবে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে গীতা পাঠ করানোকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় মুসল্লিদের অভিযোগ, মসজিদ প্রাঙ্গণের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা বিবেচনায় নিয়ে অনুষ্ঠান পরিচালনা করা উচিত ছিল। গীতা পাঠের বিষয়টি নিয়ে তারা আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার ব্যাখ্যা দাবি করেন।
এ অবস্থায় গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের তোপের মুখে পড়েন চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার। তারা উপস্থিত মুসল্লিদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে আলোচনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে ধর্মীয় স্থাপনা ও এর প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ