1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী জিলা স্কুল এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক মৃধা, সম্পাদক শেখ খলিলুর রহমান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০২৪ সালের ৫ আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে র‍্যাব-৮, বরিশাল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার রোধে লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।
র‍্যাব-৮ জানিয়েছে, লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
র‍্যাব-৮-এর এই বিশেষ অভিযান আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকদের সহজে তথ্য দেওয়ার সুযোগ করে দিতে বেশ কয়েকটি হটলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম চালু করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি ফোন করার পাশাপাশি WhatsApp, imo, Telegram ও Viber-এর মাধ্যমে মেসেজ, অডিও কিংবা ভিডিও পাঠিয়েও অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তথ্য দেওয়া যাবে।
র‍্যাব-৮ হটলাইন নম্বর:
০১৭৭৭৭১১৪৪১
০১৭৭৭৭১১৪৪২
০১৭৭৭৭১১৪৪৩
০১৭৭৭৭১১৪৪৪
টোল ফ্রি নম্বর: ১২৫৫৬৬৯৯৯৯৯
র‍্যাব-৮ সাধারণ নাগরিকদের দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে লুণ্ঠিত সরকারি অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার ঠেকাতে তাদের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ