1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী জিলা স্কুল এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক মৃধা, সম্পাদক শেখ খলিলুর রহমান ৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন আহঅবায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইসলাদি তিন যানবাহনের সংঘর্ষে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোলঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস/ট্রাকের সঙ্গে বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স এবং কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় সড়কে থাকা ওই নারী গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ