1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী জনি গ্রেফতার বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অভিযোগ, নেপথ্যে সরকারবিরোধী চক্র উজিরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অলোচনা সভায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা,না,দিলে দেশ স্বাধীন হত না- এমপি সান্টু গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ 0 বার সংবাদি দেখেছে

​বাকেরগঞ্জ প্রতিনিধি মাসুম : ​বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে শুক্রবার সকাল ১১ টার সময়ে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে কার্যক্রম শুরু করেন পৌরশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

​স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত সংসদ সদস্য আবুল হোসেন খান। এছাড়া পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পাল (ইউএনও) পৌর সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার পৌর সেক্রেটারি শাহীন তালুকদার পৌর প্রশাসক,এবং আরো ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংবাদকর্মীরা।
​মূল উদ্দেশ্য: শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে স্থায়ী স্বস্তি দেওয়া।
​অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং জলাবদ্ধতামুক্ত আধুনিক শহর উপহার দিতে সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি।”
​উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের যেসব স্থানে জলাবদ্ধতা বেশি হয়, সেগুলোর তালিকা প্রস্তুত করে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে শহরকে পরিষ্কার রাখতে পৌরবাসীর প্রতি কঠোর আহ্বান জানানো হয়।
​এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ