1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ উজিরপুরে সিআরএসএস-এর উদ্যোগে শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত বরিশালে মাউশির নতুন পরিচালক প্রফেসর জাকির হোসেনের যোগদান হিজলায় বশির চৌধুরী গংদের ভোগ দখলীয় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা ববিতে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নেতৃত্বে নিয়ন ও জাকিয়া উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের ও ট্রেড ইউনিয়নের মতবিনিময় সভা কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:

গ্রাম আদালত শক্তিশালী করতে হলে এর তথ্য ব্যবস্থাপনা সহজ এবং ডিজিটাল করনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বললেন, বিভাগীয় কমিশনার, বরিশাল খলিল আহমেদ । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরী ও আর্থিক সহযোগীতায়, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল কার্যালয়ে  ইউনিয়ন পরিষদের হিসাবসহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণের অংশগ্রহনে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন। ২দিন ব্যপাী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানেএ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার উপমা ফারিসা, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা, ইউএনডিপির এমআইএস  এক্সপার্ট আরিফ হোসেন, এইচআর এক্সপার্ট উমা দাস সহ অন্যান্যতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, গ্রমের মানুষের ন্যায়  বিচার নিশ্চিত করতে হলে গ্রাম আদালত প্রক্রিয়া আরও সহজ  করতে হবে । গ্রাম আদালত যদি ডিজিটাল করা যায় তাহলে এর মনিটরিং প্রক্রিয়া  সহজ হবে এবং আরও কার্যক্রর হবে। তিনি আশা করেন এই  প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারীগন কম্পিউটার ভিত্তিক গ্রাম আদালত ব্যবস্থপনা সর্ম্পকে হাতে কলমে শিখে পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে তার বাস্তব ভিত্তিক প্রয়োগ করবেন। জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বলেন, গ্রাম আদালত আইন ২০০৬   অনুযায়ী প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করতে হবে। আজকের প্রশিক্ষণ শুধু কম্পিউটার ভিত্তিক, এবং এখানে কিভাবে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা ডিজিটাল ভাবে সংরক্ষণ ও পরিবীক্ষণ এবং বাস্তবায়ন করা যায় তা ভাল অনুশীলন করানো হবে। তিনি সকল অংশগ্রহণকারীগণকে প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশহনের নির্দেশ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপপরিচালক (ভারপ্রাপ্ত) , স্থানীয় সরকার, বরিশাল উপমা ফারিসা । তিনি  প্রশিক্ষণ সফল করার জন্য সকল অংশগ্রহণকারীগণ কে প্রশিক্ষটি গুরত্ব সহকারে গ্রহণকরার জন্য অনরোধ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে আজ জেলার ৪টি উপজেলা থেকে ৪০ জন প্রশিক্ষণথী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। পর্যায়ক্রমে বরিশাল জেলার ১০ টি উপজেলার ৮৮ ইউনিয়নে প্রশিক্ষণ দেয়া হবে। উল্লেখ্য আগামী ৫ ই অক্টোবর ২০২৬ পর্যন্ত বরিশাল বিভাগের ৬ টি জেলা থেকে মোট ২৭৫ জন অংশগ্রহণকারী ১৪ টি ব্যাচে ধারাবাহিকভাবে  গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ