1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সিআরএসএস-এর উদ্যোগে শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সিআরএসএস-এর উদ্যোগে শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এর আয়োজনে ও উজিরপুর এডিপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেল পরিষদ হলরুমে জাগো, ঐক্যবদ্ধ হই, আলোকিত করি, শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উজিরপুর উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা ইনস্টেক্টর গাফফার চৌধুরী, সিআরএসএস এর প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, পলাশ রঞ্জন সরকার,মৌমিতা রায়,শুভ বাইন,উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নৃত্য,একক সংগীত ও দলীয় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,শিশু অধিকার বিষয়ক কাজ ও সুরক্ষা,পরিবেশ বান্ধব বিষয়ক কাজ এবং সামাজিক সুরক্ষা বিষয়ক কাজ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ