1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মাউশির নতুন পরিচালক প্রফেসর জাকির হোসেনের যোগদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মাউশির নতুন পরিচালক প্রফেসর জাকির হোসেনের যোগদান হিজলায় বশির চৌধুরী গংদের ভোগ দখলীয় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা ববিতে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নেতৃত্বে নিয়ন ও জাকিয়া উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের ও ট্রেড ইউনিয়নের মতবিনিময় সভা কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মাউশির নতুন পরিচালক প্রফেসর জাকির হোসেনের যোগদান

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. জাকির হোসেন। রোববার দুপুর ১২টায় তিনি কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর মো. জাকির হোসেনকে মাউশির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে পদায়ন করা হয়। এর আগে তিনি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

নবাগত পরিচালকের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, মাউশির উপপরিচালক নাজমুল ইসলাম এবং সহকারী পরিচালক ড. মো. শামিম আহসান উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে নবনিযুক্ত পরিচালককে শুভেচ্ছা ও স্বাগত জানান।

সরকারি বিএম কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত পরিচালক প্রফেসর মো. জাকির হোসেনকে শুভেচ্ছা জানাতে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় মো. মঈন উদ্দীন খান, মো. সাজ্জাদুর রহমান ও ইমন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

যোগদানের পর প্রফেসর জাকির হোসেন মাউশির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ