1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় বশির চৌধুরী গংদের ভোগ দখলীয় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় বশির চৌধুরী গংদের ভোগ দখলীয় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের কোরবানের রাস্তা সংলগ্ন এলাকায় ১২ শতাংশ জমি বসির চৌধুরী গংদের ওয়ারিশদের নামে সাইনবোর্ড ভেংগে অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে শ্রীপুর এলাকার শেখ কবির হোসেন ও তানিয়া বেগমের বিরুদ্ধে। জমিতে প্রবেশে বাধা দেওয়ায় ভুক্তভোগী ও তার স্বজনদের হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক বসির চৌধুরী গং।

ভুক্তভোগী বসির চৌধুরী বলেন, গত ২৬ তারিখ বুধবার সকাল ১০টার দিকে অভিযুক্তরা আমার ভোগদখলীয় জমিতে অবৈধভাবে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে অভিযুক্তরা আমাকে ও আমার স্বজনদের সঙ্গে অসদাচরণ, হামলার হুমকি এবং প্রাণনাশের ভয়ভীতি দেখান।

সূত্রে জানা গেছে, বিরোধীয় জমির পরিমাণ ১২ শতাংশ। জমিগুলো ২৮৮৯, ২৮৯০ ও ২৮৯১ নম্বর দাগের অন্তর্ভুক্ত। সংশ্লিষ্ট খতিয়ান নম্বর ১৬৩ ও ১৬৪ এবং জেল নম্বর ১২৯।

ভুক্তভোগী বসির চৌধুরীর দাবি, তার ভাই সুলতান নাসির উদ্দিন ও তার স্ত্রী নাসিমা করিমের কাছ থেকে ১৬৩ ও ১৬৪ খতিয়ান থেকে তাদের পাওনা তিন শতাংশ জমি অভিযুক্তরা প্রায় এক বছর আগে ক্রয় করেন। তবে ক্রয়কৃত জমি বুঝে নেওয়ার পরিবর্তে কবির হোসেন বসির চৌধুরী গংদের দীর্ঘদিনের ভোগদখলীয় ১২ শতাংশ জমি দখল করেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন বসির চৌধুরী। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত বিচার চান এবং জমি পুনরুদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ