1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বশির চৌধুরী গংদের ভোগ দখলীয় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা ববিতে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নেতৃত্বে নিয়ন ও জাকিয়া উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের ও ট্রেড ইউনিয়নের মতবিনিময় সভা কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার সড়কে এক নারী ও এক পুরুষকে একটি কক্ষ থেকে এলাকাবাসী বের করে এনেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রোজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাওলাদার সড়কের একটি কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় লোকজন এক নারী ও এক পুরুষকে ঘরের ভেতর থেকে বের করে আনেন। ঘটনার সময় উৎসুক এলাকাবাসীর উপচে পড়া ভিড় জমে যায়।
খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ভিডিও ফুটেজ ধারণ করতে যান। অভিযোগ রয়েছে, এসময় ঘটনাস্থলে উপস্থিত মাদক ব্যবসায়ী নাজমা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী বকুলিসহ বেশ কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালাগালি করেন এবং ভিডিও চিত্র ধারণে প্রবল বাধা সৃষ্টি করেন।

এলাকাবাসীর একাংশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।অভিযুক্ত ব্যক্তি এবং বাধা প্রদানকারীদের এমন আচরণে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এমন অসামাজিক কার্যকলাপ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে কাউনিয়া থানার টহল টিম উপস্থিত হয়, কাউনিয়া থানার উপ পরিদর্শক নজরুল ইসলামকে গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানালে তিনি কোন প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সন্জিত চন্দ নাথ মিডিয়া ঐক্য পরিষদের সভাপতি ও ভোরের আকাশের বরিশাল প্রধানকে বলেন গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে বাধা দেওয়া এটা সত্যি অন্যায় কাজ, এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ