1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নেতৃত্বে নিয়ন ও জাকিয়া - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বশির চৌধুরী গংদের ভোগ দখলীয় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা ববিতে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নেতৃত্বে নিয়ন ও জাকিয়া উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের ও ট্রেড ইউনিয়নের মতবিনিময় সভা কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ববিতে সমকাল সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নেতৃত্বে নিয়ন ও জাকিয়া

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার , ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর (২০২৬–২০২৭) বছরের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর ইসলাম নিয়ন-কে সভাপতি এবং জাকিয়া সুলতানা শিমু-কে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সর্বসম্মতিক্রমে ও যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি নূর ইসলাম নিয়ন, সহ-সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার, প্রচার সম্পাদক অতশী তালুকদার , সহ-প্রচার সম্পাদক ধীমান ঢালী, দপ্তর সম্পাদক তাহসিন সারা, সহ-দপ্তর সম্পাদক আহমেদ আবদুল্লাহ, প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, সহ-প্রকাশনা সম্পাদক আফরিন যুথী, পাঠচক্র সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-পাঠচক্র সম্পাদক মোহাম্মাদ তামিম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকুল সিয়াম, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আনোয়ার নাবিলা, অর্থ সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান, ইভেন্ট অর্গানাইজার সিফাত আহমেদ এবং সহ-ইভেন্ট অর্গানাইজার ওরাইনা খান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: উম্মে হাবিবা স্বর্ণা, মোঃ শাহরিয়ার, ইতি আক্তার, সানজিনা শিকদার, মোঃ মাফিদুল হাসান, এইচ. এম. তানজিল, হালিমাতুস সাদিয়া ও অর্পিতা দেবনাথ।

নবগঠিত কমিটিকে অনুমোদন ও দিকনির্দেশনা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী। উপদেষ্টারা হলেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহসিনা হোসাইন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক ও সহকারী অধ্যাপক হোসনে আরা ডালিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ উদ্দিন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি নূর ইসলাম নিয়ন বলেন, “সম্মানিত উপদেষ্টামণ্ডলী আমাদের ওপর যে আস্থা রেখে এই কমিটির অনুমোদন দিয়েছেন, আমরা তার পূর্ণ সম্মান বজায় রাখব। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, সুস্থ সংস্কৃতি চর্চা এবং মানবিক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

জাতীয় দৈনিক সমকাল-এর অঙ্গ সংগঠন হিসেবে সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, সাহিত্য-সংস্কৃতি চর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে থাকে। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, সহমর্মিতা ও সুনাগরিক মূল্যবোধ গড়ে তুলে ক্যাম্পাসে একটি ইতিবাচক ও মানবিক পরিবেশ তৈরিতে সংগঠনটি নিরলস ভূমিকা রাখছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ