
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক ইউনিয়নের এবং ট্রেড ইউনিয়নের লোগো উম্মোচন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বিকেল ৫ টায় ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ইচলাদী বাস স্ট্যান্ডে উজিরপুর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে উজিরপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হান্নান হাওলাদার ধলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলামিন হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উজিরপুর উপজেলা ট্রেড মালিক সমিতির সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদূৎজামান কমরেড, উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকাশ, শোলক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাদাত গাজী। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কালাম ফরাজী, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ফকিরসহ শত শত নেতাকর্মী। এছাড়া দোয়া মোনাজাত ও শ্রমিক ইউনিয়নের লোগো বিতরণ, আলোচনা সভা দোয়া অনষ্ঠিত হয় । আলোচনা সভায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজামান কমরেড বলেন,আমাদের সংগঠনের
টেম্পু ও মাহিন্দ্রা শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, এরমধ্যে অযথা চাঁদাবাজি, নির্দিষ্ট স্ট্যান্ড বা পার্কিংয়ের অভাব, অতিরিক্ত ট্রাফিক জরিমানা ও হয়রানি এবং পর্যাপ্ত নিরাপত্তা। আমাদের সংগঠনের শ্রমিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানামুখী গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতিদিনের আয় দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে, যার প্রধান কারণ হলো চাঁদাবাজি ও অবৈধ টোল আদায়,রাস্তাঘাটে ও বিভিন্ন সড়কের মোড়ে গাড়ি থেকে জোরপূর্বক অতিরিক্ত চাঁদাবাজি করা হয়,নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব,গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার জন্য কোনো নির্দিষ্ট ও স্থায়ী স্ট্যান্ড না থাকায় সবসময় পুলিশ ও ট্রাফিকের হয়রানির শিকার হতে হয়,অতিরিক্ত জরিমানা,অনেক সময় সামান্য ত্রুটির জন্য কিংবা মৌখিক অজুহাতে মাত্রাতিরিক্ত ট্রাফিক জরিমানা ও মামলা দেওয়া হয়,যা পরিশোধ করা অসম্ভব, মালিকপক্ষের অমানবিক চাপ ও কম মজুরি, দৈনিক জমা অতিরিক্ত আদায়,শ্রমিকদের উপর চলা এই অন্যায় হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাই সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।