1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশালের কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন রসুলপুর, বরিশাল। এ সময় ড্রেজার ও বাল্কহেডে থাকা চার শ্রমিককে আটক করা হয়।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শ্রমিকরা হলেন—হাফিজুর রহমান, মোহাম্মদ হালিম, মো. সিফাত ও মহিউদ্দিন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় চার শ্রমিককে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড এবং আটক শ্রমিকদের বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) আটক চার শ্রমিকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। একই সঙ্গে এ ঘটনায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, নদী ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনসহ নদী দখল ও দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয়রা বলছেন, কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন ও কোস্টগার্ডের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ