1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম

  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল ​জেলা পুলিশের মাসিক বিশেষ কল্যাণ সভায় সার্বিক পারফরম্যান্সে ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছেন উজিরপুর উপজেলার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম । ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ লাইন অডিটোরিয়াম ভবনের সভাকক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে শ্রেষ্ঠ পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার । উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামের কাছে শ্রেষ্ঠ পুরষ্কারের বিষয় জানতে চাইলে তিনি সংবাদ কর্মিদের বলেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি উজিরপুর মডেল থানায় ৮ মাস যাবত অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছি। ৮ মাসে উজিরপুর মডেল থানা ৬ বার জেলার সেরা থানা এবং আমি সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছি। ​এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি আমাদের উজিরপুর মডেল থানায় কর্মরত প্রতিটি অফিসার ও ফোর্স সদস্যের দিন-রাত অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব এবং সততার ফসল। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়কে, যাঁর দূরদর্শী নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। ​সবচেয়ে বড় কৃতজ্ঞতা উজিরপুর থানা-এর সর্বস্তরের সম্মানীত জনগণকে। আপনাদের আস্থা, ভালবাসা ও সহযোগিতার ফলেই আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হচ্ছি। ​পুরস্কার মানে শুধু সম্মান নয়, দায়িত্ব আরও বেড়ে যাওয়া। জনগণের দৌড়গোড়ায় সঠিক সেবা পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত এলাকা গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ