1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক, সুপারভাইজার ও সহকারীদের দক্ষতা উন্নয়নে বরিশালে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বরিশাল বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাকের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এটি ছিল প্রশিক্ষণের পঞ্চম ব্যাচ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গণপরিবহনে জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ সম্পর্কে পরিবহন শ্রমিকদের সচেতন করা। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, প্রতিকারের উপায় এবং যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চালক, সুপারভাইজার ও সহকারীদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে পরিবহন শ্রমিকদের দায়িত্ব, জবাবদিহিতা এবং কোনো ধরনের হয়রানি বা সহিংসতার ঘটনা ঘটলে দায়িত্বশীলভাবে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাক ড্রাইভিং স্কুল, ঢাকার ট্রেইনার জেমস যোয়াব সরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল সার্কেলের মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা, স্বপন কুমার মণ্ডল (বিএম-দাবি), মাশহারাত আনজুন প্রমা (ইয়ং প্রফেশনাল,মাইক্রোফাইন্যান্স) চন্দ্রবান আক্তার (ইনস্ট্রাক্টর,বিআরটিসি), মো. রিসান রেজা মো. শাহেদ (বিসিডি) নিশাত তাসনিম লিজা (আরএম-জিজেডি), মো. নজরুল ইসলাম (ফিল্ড কমিউনিকেটর, রোড সেফটি প্রোগ্রাম ও ব্র্যাক ভলান্টিয়ার)সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

প্রশিক্ষণে গণপরিবহনে নারী ও অন্যান্য যাত্রীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিবহনসংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ