1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

মো: জিয়াউদ্দিন বাবু: বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে। পুলিশ জনগণের সেই প্রত্যাশা অর্জন করতে পারেনি। সেই প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় এসব কথা বলেন।।

বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা নিয়ে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে ডিআইজি বলেন, এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে একজন করে ভোকাল পার্সন রাখা হবে, যারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মো. জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিন কাজী মিরাজ মাহমুদ জিয়াউদ্দিন বাবু, গিয়াস উদ্দিন সুমন, খালেদ সাইফুল্লাহ, সহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও সভায় অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ