1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আজ ১২ আগস্ট ২০২৬ “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” (Different Contexts, Common Aspirations) — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর (YDD), বরিশালের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও ইএসডিও (ESDO)-র সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বিশেষ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল ১০টায় নগরীর কাউনিয়া এলাকার বিসিক (BSCIC) রোড থেকে আন্তর্জাতিক যুব দিবসের র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় বিপুল সংখ্যক তরুণ-তরুণী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এ বছরের প্রতিপাদ্যে বিশেষকরে স্বল্পোন্নত দেশ (LDCs), ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ (LLDCs) এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের (SIDS) তরুণদের জীবনযাত্রার ওপর আলোকপাত করা হয়। এসব অঞ্চলের যুবসমাজ দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক বিচ্ছিন্নতা, সীমিত অর্থনৈতিক সুযোগ এবং ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকারের বৈষম্যের মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার বলেন, “আমাদের তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে। বরিশালের মতো দুর্যোগপ্রবণ অঞ্চলের যুবদের জলবায়ু-সহনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা এখন সময়ের দাবি।”
সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি খালেদা আক্তার তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত তুলে ধরে বলেন, বরিশালের তরুণরা প্রতিদিন জলবায়ু সংকটের মুখোমুখি হচ্ছে। তাদের শুধু জলবায়ু অভিযোজনে সম্পৃক্ত করলেই হবে না, বরং জলবায়ু-সহনশীল প্রযুক্তির প্রবেশাধিকার ও টেকসই জীবনযাত্রার সুযোগ নিশ্চিত করতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, নারী ও তরুণীদের ডিজিটাল বৈষম্য দূর করার ওপর জোর দেয়ার কথা জানান। এ সময় ইএসডিও-র প্রজেক্ট কোঅর্ডিনেটর এ.এস.এম. মানিক স্থানীয় পর্যায়ের যুবদের জন্য সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা সকলে একমত পোষণ করেন যে, বৈশ্বিক সংকটের ধরণ ভিন্ন হলেও সকল তরুণদের আকাঙ্ক্ষা এক — একটি নিরাপদ, সমতাভিত্তিক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ