1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃ কাওছার হোসেন:: বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে ভালো চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, সদস্য মো.মাহবুবুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. সোহাগ হাওলাদার, সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দীন বালী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেন, মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ ও সদস্য মো. খলিলুর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র, সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার,সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, সদস্য আসাদুজ্জামান সোহাগ, সাংবাদিক মেহেদী হাসান ভূইয়া। এসময় উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলম ও সদস্য সচিব সরদার সোহেলসহ কর্মরত সাংবাদিকরা মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, অনিয়ম দূর করা এবং চিকিৎসাসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা। জনবল সংকট দূর করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য পদের শূন্যতা পূরণের বিষয়ে আলোচনা। দালাল ও অনিয়ম এবং হাসপাতালের ভেতর দালালদের দৌরাত্ম্য রোধ করা, সরকারি ওষুধ ঠিকমতো বিতরণ ও রোগীদের তা প্রাপ্তি নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের নানা সমস্যা সমাধানে সাংবাদিকদের পেশাগত সহযোগিতা কামনা করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হামিদা আক্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ