1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের বরিশাল জেলার আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মঈনুদ্দীন রুবেল।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের বরিশাল জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আসাদুজ্জামান খসরুকে আহ্বায়ক এবং মঈনুদ্দীন রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মঈনুদ্দীন রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক আমিনুল হক, আহ্বায়ক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মইনুল হক মঈন এবং সদস্য মোঃ জাহিদ ইকবাল আলমাসের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
মঈনুদ্দীন রুবেল বলেন, দলের পক্ষ থেকে তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি সততা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান।
তিনি বলেন, বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, খেলোয়াড়দের কল্যাণ এবং ক্রীড়াক্ষেত্রে একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঈনুদ্দীন রুবেল আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি বরিশালের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী, সংগঠিত ও গতিশীল করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।
নতুন দায়িত্ব পালনে তিনি দলের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ