1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল: জাতীয় পরিচয়পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফয়জুল হক ওরফে সজল ওরফে ফায়জুল হক সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
রোববার র‍্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফয়জুল হক বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী এলাকার মৃত জব্বার সরদারের ছেলে।
র‍্যাব জানায়, ঢাকা মহানগরের গুলশান থানার একটি অস্ত্র মামলায় (মামলা নং-২১(৩)১১) তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, যা বরিশালের বানারীপাড়া থানায় কার্যকর ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ফয়জুল হক জাতীয় পরিচয়পত্রে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং ধারাবাহিক নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ