1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ উজিরপুর মানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন, খাদ্য গোডাউন ও হাসপাতাল পরিদর্শন উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের আতঙ্কে প্রবাসীর দুই পরিবার বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: গণমাধ্যমের জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং সৎ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই জাতীয় পর্যায়ে কমিশনের একটি খসড়া প্রস্তুত হবে। এরপর তা সরকার ও মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে। আমরা একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করতে সক্ষম হব।”

তিনি আরও বলেন, “কমিশন গঠিত হলে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হবে। একই সঙ্গে অসৎ ও অপেশাদার সাংবাদিকতার বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”

সভায় উপস্থিত ছিলেন বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল হোসেন, একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান সুখেন্দু দেব, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান শাহীন হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ