1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে

আবুতালেব নিপু, স্টাফ রিপোর্টার:

তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই একটি সমৃদ্ধ, স্মার্ট ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশের সদস্য অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ মামুন অর রশিদ।
প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে তরুণদের জ্ঞান, গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে এবং দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ মামুন অর রশিদ বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং গবেষণামুখী শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমে অধিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ