1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের আতঙ্কে প্রবাসীর দুই পরিবার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের আতঙ্কে প্রবাসীর দুই পরিবার বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের আতঙ্কে প্রবাসীর দুই পরিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসী আপন ২ ভাইয়ের পরিবারদের মারধর,খুন জখমের হুমকি এবং বসত ঘরের সামনে জালানী কাজে ব্যবহৃত মজুদ করা শুকনো গাছের পাতায় আগুন ধরিয়ে দিয়ে ক্ষতি সাধন করার চেষ্টা প্রতিপক্ষ মাদক সেবনকারী ও সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রবাসীর স্ত্রী ও পিতা পৃথক পৃথক বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডাইরী ও বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন । সাধারণ ডায়রী ও মামলা করে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী পরিবার । অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায় একই বংশের মোঃ আলাউদ্দিন মোল্লার সাথে প্রবাসীর পিতা – আবুল হোসেন মোল্লা(৭৯) সাথে জমি জমা নিয়ে বরিশাল আদালতে মামলা চলমান রয়েছে। বৃদ্ধ আবুল হোসেন মোল্লা ৪ ছেলে রয়েছে । ২ ছেলে সৌদি আরবে থাকেন, এক ছেলে ঢাকায় ব্যবসা করে, আর এক ছেলে ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিজিএফ আইতে কর্মরত রয়েছেন । জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৪মে সকাল ১০ টায় মাদক সেবী সন্ত্রাসী ইলিয়াস মোল্লা(৩০), গিয়াস মোল্লা (২৭) ইমরান মোল্লা (৪৫) সহ অজ্ঞাতরা দেশীয় তৈরী ধারালো অস্ত্র নিয়ে আবুল হোসেন মোল্লার পরিবারদের খুনজখম করার হুমকি দিয়া থাকে। আবুল হোসেন মোল্লা নিজের পরিবারের লোকজনের জীবন বাঁচাতে উজিরপুর মডেল থানায় ওই দিন সাধারণ ডাইরি করেন। ডাইরি করার পর থেকে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এর ধারাবাহিকতায় ১৯ জুলাই সকাল ১০ টায় আলাউদ্দিন মোল্লার পুত্র মাদক সেবী ও সন্ত্রাসী মোঃ ইলিয়াস মোল্লা (৩২),গিয়াস মোল্লা(৩০),মোঃ ইমরান মোল্লা(২৩) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেন মোল্লার সৌদি প্রবাসী পুত্র মোঃ মিজানুর রহমান লিটন ও আবুল কালাম মোল্লা এর বাড়ির ভবনের দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আবুল হোসেন মোল্লা প্রতিবাদ করে বলেন কেন চাঁদা দিবো, চাঁদা দিতে পারবনা। এই কথা বলার সাথে সাথে আবুল হোসেন মোল্লার উপর হামলা করে আহত করে এবং গাছ পালা কাটে ও ভাংচুর করে নিয়া যায়। উল্লেখ্য দের ৩ জনের নাম উল্লেখ করে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। মামলা হবার পরেও ২৩ জুলাই সকাল ১১ টায় পুর্ব বিরোধকে কেন্দ্র করে প্রবাসী মোঃ মিজানুর রহমান লিটনের স্ত্রী লিপি খানমকে বাড়ির সামনে রাস্তার উপর দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্র নিয়া মারধর করার উদ্যত হয়। ডাক চিৎকার দিলে আসে পাশের ও বাড়ির পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়া চলে যায়। এব্যাপার লিপি খানম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডাইরি করেন। এরপর ২৫ জুলাই দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে প্রবাসী মিজানুর রহমানের ভবনের সামনে জালানী হিসাবে শুকনো গাছের পাতা রাখা ছিল । ওই গাছের পাতায় কেরোসিন তৈল ঢেলে আগুন ধরিয়ে দেয়।প্রবাসীর স্ত্রী আগুন দেখে ডাক চিৎকার দিলে পরিবারের ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ইলিয়াস মোল্লা মাদক সেবন করে দেশীয় তৈরী অস্ত্র নিয়ে মহরা দিয়ে থাকে। ইলিয়াস মোল্লা সহ তার ভাইদের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা ও উজিরপুর থানায় সাধারণ ডায়েরি করে কোন প্রতিকার না পেয়ে আতঙ্কের মধ্যে জীবন-যাপন করছে । এদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ