1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নে পর্যটন কেন্দ্র নামে পরিচিত লাল শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে বলে জানাগেছে । ২৭ জুলাই সোমবার সকালে পর্যটন কেন্দ্র ঐতিহ্যবাহী শাপলা বিলের সৌন্দর্য দেখতে এসে এ হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে সাতলা লাল শাপলা বিলে বেড়াতে এসে একপর্যায়ে মোঃ রাকিবুল ইসলাম নৌকা থেকে পড়ে যান। কিছুক্ষণ পর তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা ও স্থানীয়রা খোজাখুজি করে পানির নিচ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঝালকাঠি থেকে আসা যুবক রাকিব বেপারী(২১) নৌকা থেকে পানিতে পড়ে যায়। নিহত রাকিব বেপারী পিরোজপুর জেলার মাদ্রা গ্রামের মোঃ হালিম বেপারীর ছেলে। সুত্রে জানা যায়, নিহত রাকিব বেপারী সাতার জানেনা,তাই এ দূর্ঘটনা ঘটে। সাতলা শাপলা বিল শুধু বরিশাল নয়,বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে। কিন্তু অনেক পর্যটক সাঁতার জানেন না, আর সামান্য অসাবধানতায় কারনেই মুহূর্তেই মধ্যে বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ