1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে রাস্তার মাথায় পূর্ব শত্রুতার জের ধরে মাদক সেবী যুবলীগ নেতা ও সন্ত্রাসীদের দফায় দফায় হামলায় গুরুত্বর আহত হয়েছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ ৩ জন হয়েছেন । এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,গত ২৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর রাস্তার মাথায় হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পার্শ্বে জালাল মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার উপরে অতর্কিত হামলা চালায়। রাত সাড়ে ১১ টার দিকে ওটরা রাস্তার মাথা বাজারের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপরে পুনরায় হামলা চালায় ওই এলাকার বাবু মুন্সি(৪৮), মোঃ শফিকুল ইসলাম রুবেল মাস্টার(৫০), মোঃ সাইদুল মল্লিক(৪৮), মোঃ আলাউদ্দিন নান্নান(৫০), মোঃ ইজাবুল মোল্লা(৫০), মোঃ অনিক মুন্সি(২৫), মোঃ আবীর হাওলাদার(২৮), মোঃ রাব্বি বেপারী(২৬),মোঃ কামাল হোসেন মোল্লা(৫২), মোঃ সাব্বির সিকদার(৩০), মোঃ শাহিন রাড়ী(৩৮), মোঃ সাইফুল মোল্লা(৫০), মোঃ জাকির হোসেন হাওলাদার (৫৬), মোঃ মানিক সরদার(৫৫), মোঃ আলাউদ্দিন হাওলাদার(৫৫), মোঃ রিয়াজ হোসেন হাওলাদার(৪৭)সহ অজ্ঞাত ১৫/২০ জন সন্ত্রাসী। এতে গুরুত্বর আহত হন উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক ও হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় বেপারী(২৫), ও যুবদল নেতা মোঃ মারুফ আহমেদ লিংকন(৪০)। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত মোঃ মনির হোসেন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ ব্যপারে আহত উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক জানান, মাদক কারবারি ও মাদক সেবী বাবু মুন্সীসহ সন্ত্রাসীরা সমাজের সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে এবং মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে লাঠি-সোটা, লোহার রড ও রামদা নিয়া আমার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এমনকি যুবলীগ নেতা বাবু মুন্সি আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়া আমার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বাধা দিলে আমার সাথে থাকা হৃদয় বেপারী ও মারুফ আহমেদ লিংকনকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে । অভিযুক্তদের সাথে মুঠো ফোনে আলাপ কালে এরিয়ে যান । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে । আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে । আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ