1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: কুয়াকাটায় প্রকাশিত সংবাদের জেরে হামলার শিকার হওয়া দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি কে. এম. বাচ্চুকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে তারা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলো-এর ব্যুরো চিফ এম. মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ, , কার্যনির্বাহী সদস্য জিয়া উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন বায়েজিদ ও কাজী সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কুয়াকাটা চৌরাস্তার ডাকবাংলোর সামনে থেকে ৪-৫ জন দুর্বৃত্ত কে. এম. বাচ্চুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে তার দুই পা ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক কে. এম. বাচ্চুর অভিযোগ, সম্প্রতি একটি ধর্ষণচেষ্টার ঘটনা এবং অবৈধ দোকানপাট নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদল ও যুবদলের কিছু কর্মী এ হামলার সঙ্গে জড়িত এবং হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ