1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ উপলক্ষে বরিশালে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ আগস্ট (শনিবার) ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১৮ জুলাই) বাদ আসর নগরীর রূপাতলী হাউজিং এলাকায় নিসচার বরিশাল জেলা কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন।

সভায় জানানো হয়, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের মহাসচিব মো. লিটন এরশাদ।

সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বি.এম. শহিদুল ইসলাম মাখন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবিন, কার্যনির্বাহী সদস্য মো. ইমরান হাসান মাইনুল, মো. ফয়সাল মোল্লাসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মহাসমাবেশ সফল করতে বরিশাল জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নিরাপদ সড়ক আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ