1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতির গুণগত পরিবর্তন না হওয়ায় সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ ও মানবপাচারকারী, মাদক ব্যবসায়ী এবং কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্যে রাজনীতি আজ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বরিশাল নগরীর কলেজ এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, “যেকোনো মূল্যে অর্থ-সম্পদ অর্জনের প্রতিযোগিতার কারণে রাজনীতি এখন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাভোগীরা রাজনীতিতে অনুপ্রবেশ করে রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা লোপাটকারীরা রাষ্ট্রের সম্পদ লুটে জাতীয় সংসদের সদস্য হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা খাই-খাই রাজনীতি ও লুটপাটের গণতন্ত্র চাই না। অর্থ, অস্ত্র, কালোটাকা, পেশিশক্তি, হোন্ডা ও গুণ্ডানির্ভর রাজনীতির অবসান ঘটাতেই ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাইয়ের গণঅভ্যুত্থান। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে।”
তিনি দাবি করেন, জনগণ একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশায় রাজপথে নেমেছিল। নতুন ধারার রাজনীতি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে লেবার পার্টিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
বরিশাল মহানগর লেবার পার্টির সভাপতি মো. সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই এবং বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশা।
এছাড়া বক্তব্য দেন বরিশাল জেলা লেবার পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার, পটুয়াখালী জেলা লেবার পার্টির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন হাওলাদার, ঝালকাঠি জেলা লেবার পার্টির সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ খান, পিরোজপুর জেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওয়ালি উল্লাহ হাওলাদার এবং নেছারাবাদ উপজেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সাদেক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ