1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : বরিশালের চিকিৎসা ও প্যাথলজি অঙ্গনের এক পরিচিত নাম, প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস (৮৭) আর নেই। হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া) জনিত জটিলতায় শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে তাঁর তত্ত্বাবধানে বরিশালের সুপরিচিত গ্রুপ ল্যাবরেটরি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। নির্ভুল ও মানসম্মত পরীক্ষার রিপোর্ট প্রদানে তিনি ছিলেন অত্যন্ত আপসহীন। চিকিৎসকদের কাছে তাঁর ল্যাবের রিপোর্ট ছিল আস্থার প্রতীক। জটিল ও রিপিটেড পরীক্ষার জন্যও অনেক চিকিৎসক রোগীদের তাঁর ল্যাবেই পাঠাতেন।

সহকর্মী ও চিকিৎসকরা জানান, বাণিজ্যিক লাভের চেয়ে সঠিক ও নির্ভুল রিপোর্ট প্রদানকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর দক্ষতা ও পেশাগত সততার কারণে বরিশালের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চল এমনকি ভারতের অনেক চিকিৎসকের কাছেও তাঁর রিপোর্ট সমাদৃত ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর একমাত্র ছেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী সুব্রত বিশ্বাস। ১৯৮০ সাল থেকে তিনি দেশ-বিদেশে জাদু প্রদর্শন করে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি “বরিশাল মুক্তখবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. বিশ্বাসের মৃত্যুতে বরিশালের চিকিৎসক সমাজ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাগত অবদান বরিশালের চিকিৎসা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ