1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আমার সংবাদ ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে আহ্বায়ক এবং দৈনিক ঘোষণা ও সময়ের বার্তা প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়ামকে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী মনোনীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ (নব্বই) দিন অথবা পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি সদস্য তালিকা হালনাগাদ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও যাচাই-বাছাই, প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।

সভায় সভাপতিত্ব করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমাদের সময় ও বাংলার জাগরণ প্রতিনিধি আঃ রহিম সরদার। সভা পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও দৈনিক সংবাদ প্রতিনিধি কল্যাণ কুমার চন্দ।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমার দেশ ও বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মোঃ মাহাফুজুর রহমান মাসুম, সদস্য বিডি প্রভাত প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন, দৈনিক শাহনামা প্রতিনিধি গোলাম মোস্তফা আকাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য সুসংহত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন, নিরপেক্ষ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

বক্তারা আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী, গণতান্ত্রিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে উজিরপুরে কর্মরত সকল পেশাদার সাংবাদিকের সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ