1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজার বন্দরে ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার ক্রয় কৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে ভূমি দস্যু ও সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়াগেছে । ওই জমিতে মাসুদ মোল্লার টানানো সাইনবোর্ড ভেঙ্গে ফেলে জমি দখলের চেষ্টা করছে । জিজ্ঞেস করায় প্রান নাসের হুমকি দিয়েছে ভূমি দস্যু ও সন্ত্রাসীরা । ১৪ জুলাই মঙ্গলবার রাতে ঘটনা ঘটে। এব্যাপারে ১৫ জুলাই উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভাবানীপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান এর পুত্র মোঃ মাসুদ মোল্লা হারতা ইউনিয়নের হারতা মৌজার ৭১ নং এস এ খতিয়ানের, ১০৫৩ নং দাগের ও ২৩৯০ নং ডিপি খতিয়ানের ২৪৩৭ বিএস দাগের জমি থেকে ১১ সতাং জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে এবং ক্রয় সূত্রে মালিকানা দাবী করে দাগ,খতিয়ান উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে দেয় । ওই সাইনবোর্ড ভেঙ্গে ফেলে জমি দখলের পায়তারা চালায় সংবাদ পেয়ে মোঃ মাসুদ মোল্লার চাচাতো ভাই মোঃ রাব্বি হাসান মোল্লা জমির কাছে গিয়ে কে সাইনবোর্ড ভেঙ্গেছে জিজ্ঞেস করলে ভূমি দস্যু হারতা গ্রামের মোঃ আমির হোসেন সহ তার সন্ত্রাসী বাহিনী মিলে মোঃ রাব্বিকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দিয়ে থাকে। ভূমিদস্যু আমির হোসেন বেপরোয়া মামলাবাজ, তার তান্ডব থেকে রেহাই পাইনি অনেকে। অন্যের জমি দখল করা তার নেশা ও পেশা। প্রত্যক্ষদর্শী মোঃ সাইফুল ইসলাম তালুকদার, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আনোয়ার হোসেন বেপারী, শিপন শিকদার, মোঃ মিজানুর রহমান,মো নাসির বেপারীর কাছে সংবাদ কর্মিরা জানতে চাইলে বলেন, মোঃ আমির হোসেন আমাদের সামনে বলেছেন যে সাইনবোর্ড ভেঙ্গেছি জমিতে ঘর উঠাবো বাধা দিতে আসলে কুপিয়ে পেটের ভুড়ি নামিয়ে দেব ও হত্যার হুমকি দেয়। মাসুদ মোল্লা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা এ দেশের নাগরিক। ভয়ভীতি ছাড়া নিজ দেশে শান্তিতে বসবাস করতে চাই। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ