1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি উজিরপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অসহায় প্রতিবন্ধী পরিবারের ন্যায়বিচারের আকুতি বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান হানি ট্রাপারার সাবিনা বেপরোয়া, টার্গেট সেনা সদস্য বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পেলেন ইন্সপেক্টর শাখাওয়াত বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) এর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কাজীর গোরস্থান পরিচালনা কমিটির অধীনে একজন সৎ, কর্মঠ ও আমানতদার খাদেম নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত খাদেম গোরস্থানের মাসিক চাঁদা আদায়, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও কমিটির কাছে জমা প্রদান, গোরস্থানের সার্বিক পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এছাড়া দাফন-কাফনের সময় প্রয়োজনীয় সহযোগিতা এবং পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

আবেদনকারীদের সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি হিসাব-নিকাশে সততা, দায়িত্বশীলতা এবং শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম হওয়া আবশ্যক।

আবেদনের সঙ্গে আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) জমা দিতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের পলাশপুর কাজীর গোরস্থান পরিচালনা কমিটির কার্যালয়ে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের মধ্যে, যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭১৩-২২৬৭৪৭

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ