1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সৃজনশীল নেতৃত্ব, দক্ষ প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন। তার এই অর্জনে উজিরপুর জুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে । গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মোঃ রোকনুজ্জামান এবং যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মদ শহিদুল ইসলামকে দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন। উল্লেখ করেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম তদারকি, শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি শিক্ষা অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে উজিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শৃঙ্খলা, জবাব দিহিতা ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত ব্যক্ত করেছেন । সহকর্মী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা জানান, তারুণ্যের উদ্যম, মেধা, কর্মদক্ষতা, সততা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাকে একজন সফল শিক্ষা প্রশাসকে পরিণত করেছে। দায়িত্ব পালনে তার আন্তরিকতা ও নিষ্ঠা শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি স্বরূপই তিনি দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মর্যাদা অর্জন করেছেন। দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলার শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। দেশসেরা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম তার আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান ও ভুমিকা রাখবেন। তিনি আরোও বলেন এই জাতীয় স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং উজিরপুর উপজেলার জন্যও এক গৌরবোজ্জ্বল অর্জন। তার এ সম্মাননায় আনন্দিত ও গর্বিত উজিরপুর বাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ