1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা,জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল-কে সম্মাননা স্মারক প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর,বরিশাল।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশ অধিদপ্তর,বরিশাল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. হুমায়ুন কবির এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ইয়ুথনেট গ্লোবালের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে ‘ইকো অলিম্পিয়াড-২০২৫’ আয়োজনের প্রশংসা করেন।

সম্মাননা গ্রহণ শেষে আরিফুর রহমান শুভ বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তরুণদের সঙ্গে নিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে যুবসমাজকে সম্পৃক্ত করেই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা,সম্মাননা প্রদান এবং ‘ইকো অলিম্পিয়াড-২০২৫’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ